হোমনায় নির্বাচন থেকে সরে গেলেন কাউন্সিলর প্রার্থী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৪:৫৯
 
হোমনা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জাকির নির্বাচন থেকে সরে গেছেন। রবিবার মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলে রিটার্নিং অফিসার ইউএনও আহমেদ জামিল তার আবেদন গ্রহণ করেন।
 
মনোনয়ন প্রত্যাহারের পর মো. জাকির  জানান, আমার আপন ভাই মো. আনোয়ার হোসেন একই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী  হয়েছেন। ভাইয়ের অনুরোধে ভাইকে বিজয়ী করতেই আমি মনোনয়ন প্রত্যাহার করি।
 
এই ওয়াডের্র প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন- চন্দন দাস, মো. দুলাল মিয়া, শাহআলম, রিয়াজুল হক, আবুল হোসেন, জামির হোসেন, মোজাম্মেল হক।