বাউল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৩
চুয়াডাঙ্গার বাউল ফকির জাকারিয়া হত্যা মামলার আসামিদের  গ্রেফতার ও বিচারের দাবিতে রবিবার মানববন্ধন করে লালন ভক্তরা। শহীদ হাসান চত্বরে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে লালন ভক্ত ও বাউল সাধকরা র‌্যালি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। 
 
স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, 'হত্যার সুষ্ঠু বিচার না করলে আগামীতে বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে।' 
 
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদরের আকুন্দবাড়িয়া গ্রামে প্রয়াত ফকির ফজলু শাহের ওফাত দিবসে সাধু সংঘ চলছিল। ঘটনার রাতে ফজলু শাহের ছেলে ফকির জাকারিয়া  সাধু সংঘে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ১০-১২ জনের একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে।