আখাউড়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২ প্রার্থী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একজন মেয়র ও একজন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

 

রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন স্বতন্ত মেয়র প্রার্থী শেখ বোরহান উদ্দিন আহাম্মদ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আনোয়ার হোসেন খান মনোনয়ন প্রত্যাহার করে রিটার্নিং অফিসারের নিকট আবেদন করেন। আখাউড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলা উদ্দিন আল মামুন তাদের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।