গাইবান্ধায় জামায়াতের ২ কর্মীসহ গ্রেফতার ৪৩

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৪২

চলমান বিশেষ অভিযানে গাইবান্ধায় জামায়াতের দুই কর্মীসহ ৪৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গত শনিবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, নাশকতার মামলায় জামায়াতের দুইজন কর্মীসহ গ্রেফতারি পরোয়ানা এবং অনান্য নিয়মিত মামলায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।