রাজন ও রাকিবের মতো মেহেরপুরের গাংনীতে অন্তর হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলার বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে এ দাবি জানানো হয়।
শিশু অন্তরকে অপহরণের পর হত্যার তিনদিন অতিবাহিত হলেও প্রধান আসামি সবুজসহ তার সহযোগিরা গ্রেফতার না হওয়ায় সমাবেশ করেছে গ্রামবাসী।
শুক্রববার সৌদি আরব প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে অন্তরকে অপহরণ করে নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায় সবুজ। গ্রামবাসী টের পেয়ে সবুজকে আটকের চেষ্টা করলে সে অন্তরকে বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ফেলে পালিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় অন্তরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
