নাটোরে ২০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ যুবক আটক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৯
নাটোর সদর উপজেলায় ২০০ পিস এ্যামফিটামিন যুক্ত যৌন উত্তেজক ট্যাবলেটসহ তারিক হোসেন নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারিক সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন জিকড়া পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।
 
রবিবার দুপুরে জেলা সদর উপজেলাধীন নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা মেহেদী তলা এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।