দুইটি দলে ভাগ হয়ে সামনা সামনি অবস্থান। এরপর এক দলের প্রধান আরেক দলের একজন সদস্যের চোখ দুই হাতে বন্ধ করে রাখে। তারপর হাঁক দেয় ‘আয়রে আমার দোয়েল’। সঙ্গে সঙ্গেই তার দলের একজন উঠে গিয়ে চোখঢাকা জনের কপালে টোকা দেয়। এবার বের করতে হবে কে কপালে টোকা দিয়েছে। দেশীয় এ খেলাটির নাম ‘ফুলটোক্কা’। গ্রামে বেড়ে ওঠা প্রায় সবাই ছেলেবেলায় এই খেলাটি খেলেছে। এলাকাভেদে নাম ভিন্ন হয়ে থাকে।
রাজধানীতে এমন খেলার দেখা পাওয়া যায় না। খোলামেলা জায়গার অভাব প্রায় সবখানেই। কিন্তু ঠিক খেলা নয়, তবে এমনই এক চিত্র দেখা গেল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠানের সময় এমন চিত্র ধরা পড়ে। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা লটারিতে অংশ নেন। তারা একজন পেছন থেকে আরেকজনের চোখ দুই হাতে বন্ধ করে রাখেন। এরপর যার চোখ ঢাকা, তিনি ওই লটারির চিরকুট তোলেন।
রবিবার রাজধানীর মুগদা, বনশ্রী ও মতিঝিল শাখার বালক বিভাগের লটারি অনুষ্ঠিত হয়। প্রিয়ডটকম।
