চুয়াডাঙ্গায় বাউল জাকারিয়া ফকির হত্যাকাণ্ডের মূলহোতা মুক্তার হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে মেহেরপুর জেলার দরবেশপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মুক্তারসহ তিন জন জাকারিয়া ফকির হত্যাকাণ্ডে অংশ নেন। হত্যার পর তার সঙ্গীরা আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামে পান ব্যাবসায়ী কৃষক জাকারিয়া ফকিরকে নৃংশসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
