মাগুরায় পৌর নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২০:০০
মাগুরা  পৌরসভার  নির্বাচনে ১১  জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। 
 
রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এদের মধ্যে মেয়র পদে একজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুইজন এবং কাউন্সিলর পদে আটজন। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মাহবুবুল আকবর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ।
 
রির্টানিং অফিসারের দফতর সূত্রে জানা গেছে, এ সকল প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। বর্তমানে একটি মেয়র পদে তিনজন , নয়টি কাউন্সিলর পদে ৪৬ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন  প্রার্থী রয়েছেন।