যশোরের চৌগাছা থানার এসআই জসিম উদ্দিনের বিরুদ্ধে এক আওয়ামী লীগ কর্মীর পকেটে ইয়াবা দিয়ে আটক করার অভিযোগ উঠেছে। এ সময় আওয়ামী লীগ মহাশিনের সঙ্গে থাকা লোকজন এসআইকে মারধর করে। পরে পুলিশ এসে এসআই জসিমকে উদ্ধার করে।
এলাকাবাসী জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাবিলপুর বাজারের একটি ক্লাবে কেরাম খেলছিলেন মহাশিনসহ কয়েকজন। এ সময় চৌগাছা থানার এসআই জসিম উদ্দিন কনস্টেবল শরিফুল ইসলামকে বাজারে নিয়মিত টহলে আসেন। এসআই জসিম উদ্দিন মহাশিনকে ডেকে নিয়ে তার পকেটে কয়েকটি ইয়াবা ঢুকিয়ে দিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেন। এ সময় উপস্থিত লোকজন এর প্রতিবাদ জানান। একপর্যায়ে উত্তেজিত জনগণ এসআই জসিম উদ্দিনকে কিল ঘুষি মেরে তার গায়ে কেরোসিন তেল ঢেলে দেন। খবর পেয়ে পুলিশ জসিম উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় কাবিলপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে সহিকুল (২৭) ও একই গ্রামের মৃত রবিউল বিশ্বাসের ছেলে আলমগীর হোসেনকে (৩০) আটক করে।
এ ব্যাপারে এসআই জসিম উদ্দিন বলেন, মহাশিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আমি ইয়াবাসহ আটক করি। কিন্তু তার সহযোগিরা আমাকে হেনস্তা করেছে।
এ ব্যাপারে চৌগাছা থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, এসআই জসিম উদ্দিন এক কনস্টেবলকে নিয়ে উপজেলার কাবিলপুর বাজার এলাকায় ওয়ারেন্টের আসামি ধরতে যান। এ তিনি তিনি খবর পান মহাশিনের কাছে ইয়াবা ট্যাবলেট আছে। মহাশিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এসআই জসিম ওই ক্লাব ঘর থেকে মহাশিন ডাক দিলে তিনি দৌড়ে পালানো চেষ্টা করে। এ সময় মহাশিন আটক করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেন এসআই জসিম।
