কুষ্টিয়ার মিরপুরে বিনা ভোটে কাউন্সিলর কলি উদ্দিন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ০০:৪৫

আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনযন প্রত্রাহারের শেষ দিনে কুষ্টিয়ার মিরপুর সাধারণ কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। অন্যদিকে ৭ নং ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ কাউন্সিলর হিসেবে কলি উদ্দিন মল্লিকের পুন: নির্বাচিত হয়েছেন।

রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩নং ওয়ার্ডে পিকলু আলী, ৫নং ওয়ার্ডে রুহুল আমিন ও ৮নং ওয়ার্ডে শফিকুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
সহকারী রিটার্নিং অফিসার আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য মেয়র পদে আওয়ামীলীগের হাজী এনামুল হক, বিএনপির আব্দুল আজিজ খান, জামায়াতের অধ্যাপক মাওলানা আবুল হাশেম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আতাহার আলী, বিএনপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজা ও স্বতন্ত্র প্রার্থী নাসরিন ফেরদৌস ঝুমঝুম প্রতিদ্বন্দ্বীতা করবেন।