শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ০৯:৫৭
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঘন কুয়াশার মাত্রা বাড়তে থাকলে নৌ-চ্যানেলের মার্কিং বাতি না দেখা যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়।