চট্টগ্রামে কন্টেইনার থেকে এয়ারগান উদ্ধার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১১:০৫
চট্টগ্রাম বন্দরে পণ্য বোঝাই কন্টেইনার থেকে এয়ারগান উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।
 
রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা একটি কন্টেইনার থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়। আরো তল্লাশির জন্য কন্টেইনারটি সিলগালা করে দিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
 
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর শেডে রাখা বিভিন্ন পণ্য বোঝাই একটি কন্টেইনারে তল্লাশি চালানো হয়। কন্টেইনারের ভিতর থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়।