খাগড়াছড়ির পানছড়ি উপজেলা শহরের নোয়াখালী গলিতে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান ও মালামাল ভস্মিভূত হয়েছে। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার ব্রিগেডের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতা, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অধিকাংশ দোকানপাটের মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।
স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
