ফরিদপুরের চরভদ্রাসনের সদর ইউনিয়নের এম.পি. ডাঙ্গী গ্রামের পদ্মা নদীতে বড়শিতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি কাতল মাছ। রবিবার বিকালে মাহবুবউল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি মাছটি ধরেন।
মাহবুবউল ইসলাম জানান, জেলা শহর থেকে হুইল বড়শি নিয়ে তিনি চরভদ্রাসন উপজেলা সদরে মাছ শিকারের জন্য আসেন। বিকালে বড়শিতে মাছটি আটকের পর স্থানীয় মাছ শিকারি মোঃ হাবীবউল্লাহ ও অন্যান্যের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পর পানি থেকে মাছটি ডাঙ্গায় তুলতে সক্ষম হন তিনি।
বড় আকারের কাতলা মাছটি দেখে স্থানীয় ক্রেতারা ২৫ হাজার টাকা দাম হাঁকালেও মাহবুব ইসলাম বলেন, মাছটি আমি পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে খাব। তাই এটি বিক্রি করব না।
