হোমনার মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্ধ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৪:২৩
হোমনা পৌরসভার মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।সোমবার তাদের প্রতীক বরাদ্ধ করা হয়। 
 
এতে আওয়ামী লীগের অ্যাডভোকেট নজরুল ইসলাম নৌকা, বিএনপির হাজি আবদুল লতিফ ধানের শীষ, জাপার ইসমাইল হোসেন সিরাজী লাঙ্গল, ইসলামী আন্দোলনের মুফতি আবদুল হাকিম হাত পাখা, স্বতন্ত্র হানিফ মিয়া মোবাইল সেট, জহিরুল হক জগ ও আলমগীর সরকার নারিকেল গাছ প্রতীক পান।
  
এদিকে প্রতীক পছন্দেও প্রতীক মোবাইল পেয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হানিফ মিয়া ও তার সমর্থকরা সবার মোবাইল হাতে নিয়ে প্রচারণায় নেমে পড়েন।