বিজয় দিবসে বন্ধ থাকবে মার্কিন দূতাবাস

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৪
 
বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর (বুধবার) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস কনস্যুলার সেকশন এবং আমেরিকান সেন্টার আর্চারকে ব্লাড লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে।এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।