কুড়িগ্রামের তিনটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ১৫ জন মেয়র প্রার্থী, ১৩১ জন কাউন্সিলর প্রার্থী এবং ৪২ জন সংরক্ষিত নারী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সোমবার সকালে কুড়িগ্রাম সার্কিট হাউজে রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপিসহ ৩ মেয়র প্রার্থী, ৩৬ কাউন্সিলর ও ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বিতরণ করেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াত্ মোঃ রহমতুল্ল্যা নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেন।
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হোসেন উলিপুর পৌরসভায় মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেন ।
