রামগঞ্জে ভাইয়ের হাতে খুন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৯:১৩
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
 
রবিবার উপজেলার ভাটিয়ালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও নিহতের আত্মীয়স্বজন জানায়, রবিবার বিকেলে ওই গ্রামে জমি থেকে সুপারী গাছের চারা তোলাকে কেন্দ্র করে বড় ভাই  মো. নূর আলমের সঙ্গে ছোট ভাই মো. আলমগীরের (৩০) ঝগড়া হয়। এক পর্যায়ে আলমগীরের ছুরিকাঘাতে ছোট ভাই মো. নূর আলম গুরুতর জখম হন।
 
গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী এ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
স্থানীয় করপাড়া ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।