তানোরে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৪
 
 
রাজশাহীর তানোর পৌরসভায় প্রায় দেড় হাজার বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ছয়টায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি তানোর পৌরসভার আমশো মথুরাপুর সড়কের পাশে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন প্রাইভেটকারটি উদ্ধার করতে গিয়ে ভেতরে ফেনসিডিল দেখে থানায় খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে ১০৩৫ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ সময় কেউ ওই প্রাইভেটকারের মালিকানা দাবি করেনি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।