ষড়যন্ত্র করে উন্নয়ন দাবিয়ে রাখা যাবে না : খালিদ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২০:১৮

 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, একাত্তরে এদেশকে নিয়ে ষড়যন্ত্র করে পাকিস্তানিরা সফল হয়নি। তাদের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তারাও সফল হবেনা। ষড়যন্ত্র করে শেখ হাসিনার উন্নয়নের জোয়ার দাবিয়ে রাখা যাবেনা।

 

সোমবার দিনাজপুরের বিরল উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিজয় মেলার উদ্বোধন শেষে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

 

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করার আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ বলেন, বাংলাদেশ যতোদিন রবে এ বরেন্দ্র অঞ্চলের মানুষের ততোদিন সবাই স্মরণ করবে। বীরঙ্গনা মায়েরা আমাদের মুকুট হয়ে থাকবে। দেশের জাতীয় পতাকা আর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতে কারো লজ্জা থাকা উচিত না।

 

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খাইরুম, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু বক্তব্য রাখেন।

পরে অতিথিরা বিজয় মেলার বিভিন্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক বইযের দোকান ঘুরে ঘুরে দেখেন।