পাবনায় বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২১:০৪
পাবনার তিনটি পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
 
সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম।
 
বহিষ্কৃকরা হলেন -চাটমোহর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাস ও সাথিয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম।
 
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, চাটমোহরে আব্দুল মান্নান, সুজানগরে কামাল হোসেন ও সাথিয়া সাইফুল ইসলামপৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।