এই সময়ে পোশাকে আরাম

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৭:২৮

দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে প্রতিবছর ফ্যাশনে নতুন ধারা তৈরি করে আমাদের ফ্যাশন হাউসগুলো। এই সময়ে ফ্যাশন সচেতনদের জন্য আনকোরা সব বাহারি নকশা ও ছাঁট নিয়ে তৈরি পোশাকে সাজিয়েছে তাদের আউটলেট ষাট ও সত্তরের দশকের ফ্যাশন ও লাইফস্টাইল অনুসরণে ফ্যাশনে আধুনিকতা ও আরামদায়ক পোশাক নিয়ে এবারের মূল ফিচার

 

  নওশীন শর্মিলী

 

যারা আন্তর্জাতিক ফ্যাশনের খোঁজ রাখেন তারা জানবেন, গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এবারের চল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জীবনধারা, যা ‘সাবার্বিয়া’ নামে পরিচিত। দেশীয় ফ্যাশন হাউস হিসেবে অনেকেই বেছে নিয়েছেন সেই সময়ের এখানকার জীবনধারা। তখনকার সময়ে যেসব ছাঁট, নকশা ও রঙের সংমিশ্রণ বেশি ছিল সেসব ফুটিয়ে তুলেছেন আধুনিক ক্যানভাসে। লা রিভ-এর প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস এই সময়ের আরামদায়ক পোশাকের ডিজাইন প্রসঙ্গে বলেন, ‘যেহেতু গরমের সময়, তাই আরামদায়ক কাপড় আর হালকা রঙের দিকেই জোর দেওয়া হয়েছে এবারের সিজনে। রেট্রো, তথা পুরোনো দিনের আবহে নারীদের পোশাক অলংকৃত করতে ব্যবহার করা হয়েছে মিড-কাফ সিলৌটি, চেরি প্যাস্টেল, স্ট্রাইপ উইথ ফ্লোরাল প্রিন্ট ও ঘরোয়া, সংগীত শাস্ত্রীয়, যানবাহন ইত্যাদি। লা রিভের এবারের বসন্ত-গ্রীষ্ম সমাহারে নারীদের জন্য নাইন-টু-নাইন অফিস অ্যান্ড আফটার অফিস কালেকশন ছাড়াও রয়েছে ক্যাজুয়াল ও এথনিক পোশাক।’ কর্মজীবী নারীদের জন্য কর্মক্ষেত্র ও অফিসশেষে অনুষ্ঠান কিংবা আয়োজনে অংশ নিতে মানানসই পোশাকের মাঝে উল্লেখযোগ্য হলো টপস, টিউনিকস, লং ও শর্ট লেডিস শার্ট, ব্লেজার, ফর্মাল ট্রাউজার, কুলট ও পালাজ্জো ইত্যাদি। মনোমুগ্ধকর ও বাহারি নকশাখচিত ভিন্ন ভিন্ন ঘরানার হাতার এসব পোশাক কাজের দিনগুলোতে বাড়তি সৌন্দর্যের পাশাপাশি যেকোনো উত্সবে অংশগ্রহণে এনে দেবে বাড়তি আমেজ ও ভালো লাগা। নারীদের ক্যাজুয়াল কালেকশনে রয়েছে টিউনিক, শ্র্যাগ, ক্যাইপ, শার্ট ও টপ ইত্যাদি। গ্রীষ্মের নান্দনিকতা ফুটিয়ে তুলতে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে উজ্জ্বল হলুদ, নীল, ফ্ল্যামিঙ্গো, সবুজ, অর্কিড ও অন্যান্য উষ্ণ রঙসমূহ। আভিজাত্য এনে দিতে কটন, হাই কোয়ালিটি ভিসকজ, প্রিন্টেড ক্রিপ, শিফন, ফ্লোয়ি জর্জেট ইত্যাদি আরামদায়ক কাপড়ে প্রস্তুত এসব পোশাকে হাতায় বৈচিত্র্যের পাশাপাশি ব্যবহার করা হয়েছে বিভিন্ন মিক্স মিডিয়া। উইমেন্স এথনিক কালেকশনে শাড়ির বিশাল সংগ্রহের সঙ্গে আরও রয়েছে কামিজ, সালোয়ার-কামিজ ও অন্যান্য সাজপোশাক। ফ্লোরাল প্রিন্ট, শেভরন, স্ট্রাইপ, জিও টাইলড ইফেক্টস ইত্যাদি সমৃদ্ধ এসব পোশাকে প্রিন্ট ছাড়াও এমব্রয়ডারি ও হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে থ্রিডি এম্বেলিশমেন্ট করা হয়েছে। র্যাপ স্টাইল, লেয়ার্ড ও রাফল সজ্জিত নজরকাড়া এসব পোশাক যেকোনো উত্সব-আয়োজনে কিংবা ঘরে ও বাইরে পরার জন্য মানানসই ও সময়োপযোগী। পাশাপাশি এই আয়োজনে আরও থাকছে পালাজ্জো, হারেম ও বেল্টেড কুলট, ডেনিম ট্রাউজার, লেগিং, ভিস্কোস ট্রাউজার ও অন্যান্য অনুষঙ্গ। অন্যদিকে, পুরুষের সাজপোশাকের ক্ষেত্রে প্রেক্ষাপটই বেশি গুরুত্বপূর্ণ বলে এখানে ষাটের দশকের সাবার্বিয়ান জীবনধারা হতে অনুসৃত ছাঁটে দেশীয় ঐতিহ্যকে তুলে আনা হয়েছে। বসন্ত-গ্রীষ্মে ছেলেদের জন্য নাইন টু নাইন অফিস ওয়্যার, ক্যাজুয়াল, এথনিক ও এথলেইজার ৪টি ক্যাটাগরিতে আরামদায়ক সব পোশাক এনেছে লা রিভ। গরমের দিনে কর্মক্ষেত্রে প্রাণবন্ত ও সজীব রাখার পাশাপাশি অফিস শেষে যেকোনো অনুষ্ঠান কিংবা আড্ডায় মানানসই হিসেবে রয়েছে চক স্ট্রাইপসহ ব্যাংকার শার্ট ও সুপার স্লিম ফিট চিনোজ। এছাড়াও ছুটির দিন কিংবা আউটিংয়ের জন্য নাইন টু নাইন ক্যাটাগরিতে রয়েছে স্পেশাল থ্রিডি নিটেড কলার ও কাফসহ জ্যাকার্ড পোলো ও সেমি ফরমাল ডেনিমস। ক্যাজুয়াল ক্যাটাগরিতে থাকছে স্ট্রাইপ ও ট্রপিক্যাল প্রিন্টসমৃদ্ধ ভিসকজ শার্ট, ভিন্টেজ প্রিন্ট টি ও জ্যাকার্ড পোলো টি-শার্ট। রেট্রো অনুসৃত এসব টপের সঙ্গে আছে মানানসই শর্টস, ক্যাজুয়াল ট্রাউজারস, ও ডেনিমস ইত্যাদি। উষ্ণ গ্রীষ্মের সন্ধ্যায় ঘুরতে কিংবা যেকোনো উত্সব আয়োজনের জন্য লা রিভ এথনিক কালেকশন থেকে বেছে নিতে পারেন ষাট ও সত্তরের দশকের ঐতিহ্যে অনুপ্রাণিত নজরকাড়া পাঞ্জাবি-পায়জামা। সেই সময়ের বনেদি পরিবারের পুরুষদের প্রধান আকর্ষণ হিসেবে থাকা এসব ছাঁটের পাঞ্জাবি-পায়জামা যেকোনো আয়োজনে মধ্যমণি করে তুলবে। এছাড়াও প্রাণচঞ্চল ও চিরতরুণদের জন্য এথলেইজার সমাহারে থাকছে ড্রাই-ফিট পোলো, টি-শার্ট, ভেস্ট, ট্র্যাক সেট পায়জামা ও শর্টস ইত্যাদি। কেবল নারী, পুরুষ নয়; শিশুদের জন্যও লা রিভ সামার-স্প্রিং কালেকশনে রয়েছে রুচিশীল, আরামদায়ক পোশাক সমাহার। গরমের কথা মাথায় রেখে ভারী কাজ নয়, পোশাকের ছাঁটে বৈচিত্র্য আনা হয়েছে এবারের আয়োজনে। কমিক ইনস্পায়ার্ড গ্রাফিকস, ম্যাক্রো ফ্লোরাল প্যাটার্ন, কালার ব্লকিং ও রেট্রো সিক্সটিজের অনুসরণে গ্রাফিকসযুক্ত শূন্য থেকে তিন বছর বয়সী নবজাতক ও বাচ্চাদের পোশাকের পাশাপাশি ১২ বছর বয়সী ছেলে ও মেয়ে শিশুদের জন্য রয়েছে উজ্জ্বল, ডাই ইফেক্ট, র্যাপিং প্যাটার্ন, নেটিং, অর্গানিক ও জিওমেট্রিক প্যাটার্ন এবং ওয়াটার কালার ইফেক্ট সমৃদ্ধ আরামদায়ক সব পোশাক। কিডস কালেকশনে আছে পাঞ্জাবি, পায়জামা, শার্ট, পোলো, টি-শার্টসহ ফ্রক, ওভেন, সালোয়ার-কামিজ, দোপাট্টা ও ঘাগরা-চোলি ইত্যাদি।