চাঁদপুরের ফরিদগঞ্জে আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুই মেয়র প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া এ আদালত পরিচালনা করেন।
রিটার্নিং কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুই মেয়র প্রার্থী হলেন- বিএনপির মো. হারুন অর রশীদ (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দেলোয়ার হোসেন (হাত পাখা)।
জয়নাল আবেদিন বলেন, ওই দুই প্রার্থীর বিরুদ্ধে মোটরসাইকেল বহর নিয়ে প্রচারণার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে হারুন অর রশীদকে ৫ হাজার ও দেলোয়ার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফরিদগঞ্জ পৌরসভায় মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
