বরগুনা পৌরসভা নির্বাচন

আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থীর নির্বাচনী সভায় হামলা, আহত ১০

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২৩:৫৪

সোমবার সন্ধ্যায় বরগুনা শহরের ডিকেপি স্কুল সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী এবং বর্তমান মেয়র মো: শাহাদাত হোসেনের নির্বাচনী সভায় হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

 
আহতদের মধ্যে আছেন শাহাদাত হোসেন, তার জামাই আরিফ খান, মেয়ে মিতুল, সিয়াম এবং কামরুল আহসান মহারাজের সমর্থক মিরাজ, আনোয়ার ও শাহিন।
 

শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ক্রোক এলাকায় তার পথসভা চলাকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরুল আহসান মহারাজের ভাড়াটে লোকজন সভাস্থলে হামলা চালায়। এতে তিনিসহ তার পক্ষের অনেক কর্মী ও সমর্থক আহত হন। পুলিশ এ সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে। ঘটনার পর শাহাদাত হোসেনের সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল করে।