সিলেটে পরিবহন ধর্মঘট শুরু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১০:৪৫
সিলেটে ট্রাক শ্রমিক ইউনিয়নের সঙ্গে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। পাঁচ দফা দাবিতে ধর্মঘট চলছে।
 
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি বলেন, পরিবহন শ্রমিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে।
 
এদিকে, মঙ্গলবার সকাল থেকে কোনো ট্রাক ও দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি, তবে নগরীতে  অল্প সংখ্যক গণপরিহন চলছে।
 
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া বলেন, সিলেট-জাফলং সড়ক সংস্কার এবং পুলিশের চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ধর্মঘট করছিল শ্রমিকরা।