ভারতে পাচারের সময় সোমবার রাতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ১৩টি স্বর্ণের বারসহ রেজাউল নামে এক চোরাকারবারীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। আটক সোনার বার নিয়ে এ এস আই রফিক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই রফিক রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রেজাউল নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করে। তার দেহে তল্লাশি চালিয়ে ১৩টি স্বর্ণের বার জব্দ করে। পরে এ এস আই রফিক রেজাউলকে থানায় সোপর্দ করে জব্দকৃত স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তবে তাকে ধরার জন্য অভিযান চলছে।
আটক রেজাউল বেনাপোল রঘুনাথপুর গ্রামের সাইদুর মোড়লের ছেলে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। রেজাউলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
