ময়মনসিংহের ভালুকায় একাধিক মামলার আসামি ও জেএমবি সদস্য হাফিজ উদ্দিনকে (৩৩) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। সোমবার মধ্যরাতে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সদস্যরা অভিযান চালিয়ে মাস্টারবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। জেএমবির অর্থ সংগ্রহের সে সক্রিয় সদস্য ছিল।
হাফিজের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। আটককৃত হাজিফ বর্তমানে র্যাব হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
