দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৮
দিনাজপুরের বোচাগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। গতকাল সোমবার দুপরে সেতাবঞ্জ পৌর শহরের মিলরোডে মটর সাইকেলের ধাক্কায় দবির উদ্দিন (৭০) গুরুত্ব আহত হলে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 
 
একই দিনে  উপজেলার নাউয়াভিটা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র রাব্বী (১৪) বালু ভর্তি ট্রাকের চাপায় শেখরপুর গ্রামে ঘটনা স্থলে নিহত হয়েছে। নিহত রাব্বী ঐ গ্রামের মোয়াজ্জেম হোসেন এর পুত্র এবং দবির উদ্দিনের বাড়ী সেতাবগঞ্জ পৌর শহরের লেবার লাইন পাড়ায়।