রেডি টু ওয়ার লাইফস্টাইল ব্র্যান্ড জেন্টল পার্ক স্প্রিং সামারের নতুন পোশাকগুলো স্টোরে এনেছে। আন্তর্জাতিক ফ্যাশনে যা চলছে তা প্রাধান্য পেয়েছে নতুন পোশাকগুলোর কাপড়ের বুননে ও নকশায়। বেসিক ফিটকে পরিবর্তন করে পোশাকগুলোয় অনুসরণ করা হয়েছে সমকালীন কাট। তবে, একরঙা বেসিক, প্রিন্ট ও ফ্লোরাল মোটিভ প্রাধান্য পাবে তারুণ্যনির্ভর এ পোশাকগুলোয়। মূলত পাশ্চাত্য ফ্যাশনকে দেশীয় ট্রেন্ড-নির্ভর করে তৈরি হয়েছে তরুণ-তরুণীদের নতুন পোশাকগুলো। উল্লেখ্য, স্টোরের পাশাপাশি ফ্যাশন ট্রেন্ডের সর্বশেষ মেলবন্ধন এবং পণ্যের বিস্তারিত জানা যাবে জেন্টল পার্কের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজে।
