ফুলবাড়ীয়া পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে চাচা-ভাতিজার লড়াই সাধারণ ভোটারদের মাঝে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।
পৌরসভার ৫নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ কাউন্সিলর প্রার্থী। এ ওয়ার্ডে একই বাড়ি থেকে আপন চাচা-ভাতিজার লড়াই ব্যাপকভাবে জমে উঠেছে। চাচা-ভাতিজা দু’জন দুই রাজনৈতিক দলের সমর্থক।
কাউন্সিলর পদে চাল ব্যবসায়ী বিএনপি সমর্থক চাচা হাবিবুর রহমান ও ভাতিজা যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক নির্বাচনে অংশ নিয়ে চান্দের বাজারে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
চাচা ও ভাতিজার ভোট চাওয়ার কৌশল ভিন্ন। ভোটারদের কাছে চাচা বলছেন, ভাতিজার কাছে লজ্জা দিবেন না। আর ভাতিজার দাবি আমাকে একটি ভোট ভিক্ষা দিবেন। আমি হত দরিদ্রদের সেবা করতে চাই।
