শিবগঞ্জে ১২০০ বোতল ফেন্সিডিলসহ ট্রাক জব্দ, আটক ১

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৯:০৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১২ শ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক কাজী বুলবুলকে (৩৪) আটক করা হয়েছে। বুলবুল ঝিনাইদহের মহিষপুর উপজেলার বেতবেড়িয়া গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়। এবং ওই ট্রাকের চালককে আটক করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।