ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ০৯:০৪
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বশির (৪০) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
 
সরাইল থানার ওসি আলী আরশাদ জানান, ভোরে একটি পিকনিকের বাসে ডাকাতি করতে ব্যারিকেড দেয় ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় এক ডাকাত নিহত হন। পরে সেখান থেকে তিনটি ধারালো রাম দা ও দু’টি ছুরিসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়।