মেহেরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৩:০৪
 
মেহেরপুরে বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার দিবাগত সারারাত ও বুধবার ভোর পযর্ন্ত নাশকতার অভিযোগে  সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেফতার করেছে।
 
এর মধ্যে জিআর মামলার-দুইজন, সিআর মামলার-একজন,  নিয়োমিত মামলায়-তিনজন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে গ্রেফতার দেখানো হয়েছে।