সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৯

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৩:১৮
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের একজন, শিবিরের একজন কর্মী  ও নিয়মিত মামলার ১৭ জন আসামি রয়েছে। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় তিনজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে একজন ও আশাশুনি থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।