বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেন, অসম্প্রদায়িক রাষ্ট্র গঠনে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, দেশ আমাদের এগিয়ে যাচ্ছে। উন্নত দেশ হিসাবে জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা শুরু হয়েছে।
বুধবার সকাল ১১টায় ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আট্টাকা কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই আরো বলেন, আমাদের এ অঞ্চলের মানুষের সবচেয়ে প্রাণের দাবি যে পদ্মা ব্রীজ তা বিজয়ের মাস ডিসেম্বরে জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী গত ১২ ডিসেম্বর মূল কাজের উদ্বোধন করেছেন। এর মাধ্যমে আমাদের ভাগ্যোর পরিবর্তন হতে চলেছে। আমরা উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
উপজেলা আওয়ামী-লীগের সভাপতি স্বপন দাশের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা-১ আসনের এমপি ও সাবেক হুইপ মোস্তাফা রশিদী সুজা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু, খুলনা আইনজীবী সমিতির সভাপতি মো. আনিসুর রহমান পপলু, জেলা আওয়ামী লীগ নেতা শিব প্রসাদ ঘোষ, অ্যাড. হেমায়েন উদ্দিন ভূইয়া, এমপির ব্যাক্তিগত সহকারী মো. ফিরোজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তুহুরা খানম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিন আক্তার কিসলু, উপজেলা বিএনপির সভাপতি শেখ শফিকুর রহমান টুকুন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুর রহমান, আওয়ামী লীগ নেতা সুবির কুমার মিত্র, আব্দুর রাজ্জাক, নুরানী আসমা, আবুল কালাম আজাদ, মল্লিক আসলাম আলী, শেখর রঞ্জন দেবনাথ, প্রভাষক মনতোষ রায় কেষ্ঠ, অসিত মুখার্জী মন্টু, ইসমাইল সিদ্দিকি খোকন, ফকির কাওসার আলী, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান বাবু, এম এ দাউদ, ছাত্রলীগ নেতা আমিনুর রশিদ মুক্তি, মেহেদি হাসান সবুজ, শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা হিরক, মহিলা আওয়ামী লীগ নেত্রী মল্লিকা রানি দাশ, ইউপি চেয়ারম্যান এস এম আবুল হোসেন, খান শামীম জামান পলাশ, কাজি মো. মহাসিন, সৈয়দ তৈাহিদুল ইসলাম পপলু ও মো. রেজাউল করিম ফকির প্রমুখ।
অনুষ্ঠানের পূর্বে বঙ্গবন্ধুর আজিবন সহচর ও প্রবীন আওয়ামী লীগ নেতা মরহুম আলী আহম্মেদের কবর জিয়ারত ও পরে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় এবং শেষে ক্যান্সারে আক্রান্ত ৪ জন রুগীকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। এ ছাড়াও তিনি জাতীয় স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
