গোপালগঞ্জে দুই মন্দিরে প্রতিমা ভাংচুর

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৭:০৩
 
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
 
কোটালীপাড়া থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার জহরেরকান্দি গ্রামের উত্তর পাড়া সর্বজনীন মনসা মন্দির ও রামকৃষ্ণ মিশনের রাধা গোবিন্দ মন্দিরে প্রতিমা ভাংচুরের এ ঘটনা ঘটে। 
 
সকালে মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানান তিনি।
 
মনসা মন্দিরের সেবায়েত বিচরন জয়ধর জানান, রাতে কে বা কারা মন্দিরে রাখা প্রতিমা ভাংচুর করে। সকালে মন্দিরে গিয়ে মনসা প্রতিমার মাথা ভাঙা দেখতে পাই।
 
রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি জ্যোতিষ চন্দ্র হালদার বলেন, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে রাখা রাধা-কৃষ্ণের প্রতিমা ভেঙেছে।