রাজশাহীতে এ বছরের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে।
বুধবার সকালে সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অথচ আগের দিন মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীত থেকে রক্ষা পেতে অনেকেই রাস্তার ধারে এবং বাড়ির পাশে খড়কুটো জ্বালিয়েছেন।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ফেরদৌস আলম জানান, রাজশাহীতে গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ছিল ১৪ দশদিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
