রাজশাহীতে মঙ্গলবার দুই বাসের সংঘর্ষে সাতজন নিহত ও অর্ধশত আহতের ঘটনায় মতিহার থানায় পুলিশ বাদী মামলা করেছে।
মামলায় ‘ন্যাশনাল ট্রাভেলস’ পরিবহনের বাস চালক শহীদুল ইসলামকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
নগরীর মতিহার থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কাজল রেখা জানান, মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানার এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ন্যাশনাল ট্রাভেলসের অজ্ঞাত চালককে একমাত্র আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, রাজশাহীতে মঙ্গলবার দুই বাসের সংঘর্ষে ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের বাস চালক শহীদুল ইসলামসহ সাতজন নিহত ও অর্ধশত আহত হয়।
