‘রাজাকারদের বিচার কার্যকর হওয়ায় কলঙ্কমুক্ত হচ্ছে জাতি’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৮:০৯

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, ১৯৭১ সালে যাদের সহযোগিতায় মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছে, ,সেই রাজাকারদের বিচারের রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার মাটিতে কার্যকর করেছে। এতে জাতি একটু একটু করে কলঙ্কমুক্ত হচ্ছে।

 

উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওদুদ দুদু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, সিংড়া অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মণ্ডল প্রমুখ।