আড়াইহাজারে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ২০:৫২
 
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মক্তবে পড়তে যাওয়ার সময় নিখোঁজ স্কুলছাত্র মো. ইসমাইল হোসেন রিয়াদের (১১) লাশ বুধবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
 
রিয়াদ উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ঈদবারদী গ্রামের গাড়িচালক মো. ফিরোজ ভূইয়ার ছেলে ও একই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
 
রিয়াদের বাবা ফিরোজ ভূইয়া জানান, ১১ ডিসেম্বর ভোর ৬টায় স্থানীয় মসজিদের মক্তবে আরবি পড়তে বাড়ি থেকে বের হয়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। ঘটনার তিনদিন পর ১৪ ডিসেম্বর আড়াইহাজার থানায় একটি জিডি করা হয়।
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান,  বাড়ির পাশের একটি পুকুরে রিয়াদের অর্ধগলিত লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।