সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১০:৫৯
সাভারের আশুলিয়া সড়কে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আশুলিয়া সড়কের কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ইবাদত আলী মণ্ডল (২৮) ও শহীদুল ইসলাম (৪১)।
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল হক জানান, ইবাদত আলী ঘটনাস্থলেই মারা যান। শহীদুল ইসলামকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।