টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ২জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত দেড়টায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈলে কুষ্টিয়াগামী রাজধানী এক্সেপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ২জন নিহত হয়।
নিহতরা হলেন- পাবনা জেলার ঈশ্বরদীর মুক্তিযোদ্ধার ইউনিট কমান্ডার আজিজুল হক (৭০) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুরী এলাকার আবুল হাসেমের ছেলে সাইদুল ইসলাম (৪৫)।
দুর্ঘটনা কবলিত দুই গাড়ি জব্দ করেছে পুলিশ।
