জাতীয় পার্টির কর্মীকে ছুরিকাঘাত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১২:০৯
মুক্তাগাছা শহরের পাড়াটঙ্গী ফরাজীবাড়ি এলাকায় কালাচান (১৬) নামের এক জাতীয় পার্টির কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 
 
গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয়রা তারাটির বাসিন্দা মোবারক হোসেন ও শিবল নামের ২জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। 
 
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।'