আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় এগিয়ে রয়েছেন। বেশির ভাগ নারী কাউন্সিলররা কর্মী সমর্থক নিয়ে পাড়া-মহল্লার প্রতিটি বাড়িতে ভোটের জন্য যাচ্ছেন। পৌরসভা নির্বাচনে ১৫টি ওয়ার্ডের ৫টি সংরক্ষিত কাউন্সিলর মোট ১৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল থেকে রাত পর্যন্ত এসব প্রার্থী, সমর্থক এবং কর্মীরা প্রতীকের পক্ষে ভোটের জন্য ছুটছেন। পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উর্দুভাষী ক্যাম্পে নারী কাউন্সিলর প্রার্থী কর্মীদের নিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে। প্রার্থীরা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিটি প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী।
