‘মসজিদ কমিটিতে জঙ্গিবাদের সমর্থন খতিয়ে দেখা হবে’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:০৩
 
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদ‍ুল হক বলেছেন, মসজিদ কমিটিতে জঙ্গিবাদ ও মানবতাবিরোধী অপরাধের সমর্থক আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
 
বৃহস্পতিবার দুপুরে গুলিস্তান পুলিশ সদর দফতরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।
 
শহীদুল হক বলেন, দেশব্যাপী প্রতিটি থানায় জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করা হবে। এই কমিটি গঠিত হবে পুলিশ ও ওলামাদের সমন্বয়ে। যেসব মাদ্রাসা ও মসজিদ কমিটি জঙ্গিবাদে মদত দেয় সেই মদতদাতাদের চিহ্নিত করা হবে। এ বিষয়ে ওলামাসহ সবার সহযোগিতা চান তিনি।