গোপালপুরে আওয়ামী লীগের কর্মীসভা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৯

 

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বৃহস্পতিবার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সকাল থেকেই গোপালপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের স্বাধীনতা কমপ্লেক্সে উপস্থিত হন। কর্মীসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আনছারী, জার্মান আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তানভীর আহমেদ ছোট মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, মরিয়ম আক্তার মুক্তা, আওয়ামী লীগের সাবেক সভাপতি এম হোসেন আলী, ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মঞ্জুরুল হক ফরিদ প্রমুখ।