গুলিস্তানে বাসচাপায় কিশোর নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৭

 

রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার পাশে বাসচাপায় রানা (১৬) নামের এ কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
ওয়ারী থানার এসআই মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে গুলিস্তান ফ্লাইওভারের টোলপ্লাজার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।