মাদারীপুরে গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৮:১২
 
মাদারীপুর সদর উপজেলা থেকে বৃহস্পতিবার বিকেলে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা জেলার আলোচিত আজিজুল হত্যা মামলার তালিকাভুক্ত আসামি।
 
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যের চক গ্রামের একটি সরিষা ক্ষেতে শাহআলম (৪৫) ও বক্কা মাতুব্বরের (৫০) লাশ দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তারা নিষিদ্ধঘোষিত সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। এছাড়াও আলোচিত আজিজুল হত্যা মামলার তালিকাভুক্ত আসামি।
 
মাদারীপুর সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথা  গুলিবিদ্ধ ছিল। এটা ক্রসফায়ার নাকি নিজেদের অন্তর্দ্বন্দ্ব তা তদন্তের পর জানা যাবে।