দিনাজপুরে তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৮
দিনাজপুরে জেঁকে বসেছে শীতের তীব্রতা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ জেলায় বৃহস্পতিবার সকালে তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যেটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
 
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯৭ শতাংশ। আকাশে মেঘ থাকায় কুয়াশা বেশি হচ্ছে, ঠাণ্ডাও বেশি।